বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
খালেদা জিয়ার দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আজাদ মসজিদে অংশ নিয়েছেন তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে বুধবার এক দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদির শুভকামনার বার্তায় বিএনপির কৃতজ্ঞতা
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা পাঠিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মোদি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেন।
বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে: ডা. জাহিদ
লন্ডনে ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
লন্ডনে ‘দ্য ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন।
চিকিৎসা শুরু খালেদা জিয়ার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন তিনি।
গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ৬ মাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বর্ধিত মেয়াদের মধ্যে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই প্রজ্ঞাপনে। বুধবার (২৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।