আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিন প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগপ্রাপ্তরা হলেন মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, মাগফুর রহমান শেখকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলামকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন তিনজনকে নিয়ে এখন প্রসিকিউশন টিমের সদস্যসংখ্যা দাঁড়াল ১৯ জনে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে