ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ও নতুন রোগী ভর্তির এ তথ্য পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৫ জন, ময়মনসিংহে ৬৭ জন, চট্টগ্রামে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, রাজশাহীতে ১৭৬ জন, রংপুরে ৫৯ জন, বরিশালে ১৯৯ জন এবং সিলেটে ১৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৪ হাজার ১৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৭৭১ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন