ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিমসহ ৭ জনের মৃত্যুদণ্ড
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ (১৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ এনান।
সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। গত ২ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ প্রসিকিউশনের ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেন।
মতামত দিন