বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর
বিদ্বেষমূলক বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন বক্তব্য না হলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বক্তব্য বা ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এ ধরনের উপাদান না থাকলে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই।
শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখি। আসলে কোনো বক্তব্য দেন, নাকি সব ফাঁকা আওয়াজ।
চিফ প্রসিকিউটর আরও বলেন, যে বক্তব্য ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা বিদ্বেষমূলক হিসেবে বিবেচিত হবে, শুধু সেসব বক্তব্যের ক্ষেত্রেই আইনগত বিধিনিষেধ প্রযোজ্য। এর বাইরে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশে কোনো আইনি বাধা নেই।
মতামত দিন