Views Bangladesh Logo

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৪ জুন) ভোরে রাজধানীর বনানীর বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন দেয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সাজেদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারি পরোয়ানায় বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে মামলার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি শ্রম আইন লঙ্ঘনের একটি মামলা বলে জানা গেছে।

ওসি মাহবুবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর আজ সকালেই সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ