Views Bangladesh Logo

মানহানিকর মন্তব্যের অভিযোগে নাসিরউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে অবমাননাকর এবং মানহানিকর মন্তব্য করার অভিযোগে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা জজ আদালতের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান। তিনি শনিবার (২৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজুল হক খান তার ফেসবুক প্রোফাইলেও আইনি নোটিশটি স্ট্যাটাস হিসেবে শেয়ার করেছেন।

নোটিশে বলা হয়, নাসিরউদ্দিন পাটওয়ারী এমন কিছু মন্তব্য করেছেন যা প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে অপমান করেছে বলে অভিযোগ রয়েছে। এতে তাদের মানসিক কষ্ট ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, এসব মন্তব্যে অভিযোগকারীসহ “লাখো মানুষের” অনুভূতিতে আঘাত লেগেছে এবং সুনামের ক্ষতি হয়েছে। এছাড়া, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না— সে বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। অভিযোগকারী লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছেন এবং তা না পেলে তিনি আইনি পথে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ