তিন মামলায় জামিন পেলেন মমতাজ
দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন এবং আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু গণমাধ্যমকে জানান, ঈদের আগেই তারা জামিনের আবেদন করেছিলেন এবং তখন আদালত রুল জারি করেছিলেন। সেই রুল যথাযথ ঘোষণা করে এখন হাইকোর্ট জামিন মঞ্জুর করে রায় দিয়েছে।
মতামত দিন