ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রোববার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, হামের টিকা বেসরকারি খাতে দেওয়ার ‘অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে একই ধরনের অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে একাধিকবার আইনি নোটিশ দেওয়া হয়েছিল। তবে সেসব আবেদন আদালত গ্রহণ বা আমলে নেয়নি।
মতামত দিন