আইনজীবীদের দক্ষতা ও নৈতিকতার মানোন্নয়নে বিভাগীয় প্রশিক্ষণের সিদ্ধান্ত
সারাদেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতার মান বাড়াতে সব বিভাগে পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে চলতি বছরের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এই কার্যক্রম শুরু হবে। পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যৌথভাবে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কায়সারের সঙ্গে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং ইউএনডিপির প্রতিনিধিদলের এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ইউএনওডিসির বাংলাদেশ কার্যালয়ের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির আইনের শাসন, বিচার ও নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার অংশ নেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে ইউএনওডিসির বাংলাদেশ কার্যালয়ের প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপির আইনের শাসন, বিচার ও নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রোমানা শোয়াইগার উপস্থিত ছিলেন। তারা আন্তর্জাতিক সংস্থা দুটির পক্ষে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ সহযোগিতার খাতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিচারব্যবস্থায় পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন সুসংহত করতে দেশের প্রতিটি বিভাগে প্রশিক্ষণ কর্মসূচির ব্যাপ্তি বাড়ানো হবে। বিভাগীয় এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট এলাকার জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। চলতি বছরের মধ্যে চট্টগ্রাম ও খুলনায় আয়োজনের পর দেশের বাকি বিভাগগুলোতেও এটি পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।
এর আগে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকাতেই ইউএনডিপি ও জাতিসংঘের সহযোগিতায় প্রথমবারের মতো অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের জন্য 'বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জন্য প্রসিকিউটরদের পেশাগত নৈতিকতার নীতি ও চর্চা শক্তিশালীকরণ' শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। মূলত সেই সফলতার ধারাবাহিকতায় এবার প্রান্তিক ও জেলা পর্যায়ের আইনজীবীদেরও আন্তর্জাতিক মানের এই পেশাগত নীতি-নৈতিকতা অনুশীলনের আওতায় আনা হচ্ছে।
একই বৈঠকে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপনের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। আগামী ৯ ডিসেম্বর ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সম্মিলিত উদ্যোগে দিবসটি জাঁকজমকপূর্ণভাবে পালনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
মতামত দিন