Views Bangladesh Logo

আদালত প্রাঙ্গণে মারধরের শিকার আইনজীবী সোহাগ ককটেল বিস্ফোরণ মামলায় কারাগারে

ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় আরও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।

৯ নভেম্বর সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে হাজির করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তপু নাসরিন গত মঙ্গলবার আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ওই দিন একই আদালতে বাবুল আক্তার নামের এক আসামির জামিন শুনানি করেছিলেন তাঁরা। পরে সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে বহিরাগতরা মব সৃষ্টি করে। এ ঘটনায় তিনিও হেনস্তার শিকার হয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ