Views Bangladesh Logo

নুসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে প্রত্যাহারের নির্দেশ

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের রায় দেওয়া বিচারক মামুনুর রশীদকে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬ আসামিকে গ্রেপ্তার করে। পরে ওই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

তবে সোমবার হাইকোর্টের রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টিকে ‘বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে ওই রায় দেওয়া বিচারক মামুনুর রশীদকে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ