Views Bangladesh Logo

সন্ত্রাসবিরোধী মামলায় কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় তিনি মুক্তি পেয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে চলতি বছরের ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর চলতি বছরের ৩০ মার্চ তাকে একই সন্ত্রাসবিরোধী মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে দায়ের করা মামলায় তার নাম যুক্ত করা হয়।

প্রসঙ্গত, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে করা এ মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আসামি করা হয়। শওকত মাহমুদকেও এ মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ