Views Bangladesh Logo

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি

স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতীয় সংসদে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. আব্দুল ওয়ারেছ। একই সঙ্গে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জামায়াতের সাবেক আমির গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ দলটির প্রয়াত নেতাদের স্মরণ করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি তাদের স্মরণ করেন।

আব্দুল ওয়ারেছ বলেন, 'আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরেকজন নেতা যিনি স্বাধীনতার অগ্রদূত, যিনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচন বয়কট করে ঘোষণা দিয়েছিলেন "ব্যালট বক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো"—সেই মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি।' এ ছাড়া মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ