Views Bangladesh Logo

মৃত্যুর ৫ বছর পরও ফাঁসি বহাল, পরে রায় প্রত্যাহার হাই কোর্টের

শেরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি কান্তি মারাক ২০২১ সালেই কারাগারে মারা যান। অথচ গত ১ জুলাই হাই কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন।

বিষয়টি জানার পর বুধবার রায়টি প্রত্যাহার করেছেন হাই কোর্ট। একই সঙ্গে আসামির মৃত্যুর কারণে তার বিরুদ্ধে চলমান আপিল ও ডেথ রেফারেন্সের কার্যক্রমও শেষ ঘোষণা করা হয়েছে।

কান্তি মারাক ২০২১ সালের ১৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে মারা যান। তার মৃত্যুর আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে কারা কর্তৃপক্ষ মৃত্যুসনদ দেওয়ার পর বিষয়টি আদালতের নজরে আনে রাষ্ট্রপক্ষ।

২০১৩ সালে শেরপুরের নালিতাবাড়ীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। পরে রায় অনুমোদনের জন্য মামলাটি হাই কোর্টে আসে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামির মৃত্যুর তথ্য আদালতের জানা না থাকায় আগের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল হয়েছিল। পরে মৃত্যুসনদ পাওয়ার পর সেই রায় প্রত্যাহার করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ