অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ
সারা দেশের অবৈধ ইটভাটা বন্ধে ইতিপূর্বের নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তবে বৈধ ইটভাটার মালিকদের যেন হয়রানি না করা হয়, সে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
আজ বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অবৈধ ইটভাটা বন্ধে ইতিপূর্বের নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এই নির্দেশ দিয়েছেন বলে জানান রিটের পক্ষের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তবে বৈধ ইটভাটা মালিকদের যেন হয়রানি না করা হয় হাইকোর্ট সে নির্দেশও দিয়েছেন বলে জানান ইটভাটা মালিকদের পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী।
আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
মতামত দিন