Views Bangladesh Logo

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলার নথিপত্র অনুযায়ী জানা গেছে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়েছিল, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এরপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করেন। এর পরদিন (২৭ এপ্রিল) শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মনিরা শারমিন হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ