Views Bangladesh Logo

একদিনে হাইকোর্টে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা

মামলাজট কমাতে হাইকোর্ট বিভাগের বিশেষ কার্যক্রমের আওতায় একদিনে ২ হাজার ৪২৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ক্রিমিনাল মোশন বেঞ্চে ১ হাজার ৮৮৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৫৪১টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রম শুরু হওয়ার পর গত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থায় গতি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ মে থেকে প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির কার্যক্রম শুরু হয়।

হাইকোর্টের পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ