Views Bangladesh Logo

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

কাইয়ুমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

রিটে নাহিদ ইসলাম দাবি করেছিলেন, কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের দ্বৈত নাগরিক এবং হলফনামায় তথ্য গোপন করেছেন, যা সংসদ সদস্য নির্বাচনের জন্য সংবিধান অনুযায়ী অনুপযুক্ত। তবে হাইকোর্ট এই রিট খারিজ করে কাইয়ুমের প্রার্থিতা স্থায়ী রাখেন।

এর আগে, নির্বাচন কমিশনও ঢাকা-১১ আসনে কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ