Views Bangladesh Logo

রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিলেন হাইকোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় করা পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। বৃহস্পতিবার আবেদন দুটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ওঠে।

রিয়াজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন। শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন বলেন, যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন না দিয়ে আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ