Views Bangladesh Logo

জুলাই অভ্যুত্থানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মহানগর পাবলিক প্রসিকিউটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২ আগস্ট জারি হওয়া বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মামলার বিচারিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রতিটি জেলা পাবলিক প্রসিকিউটর এবং মহানগর পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ