Views Bangladesh Logo

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

হত্যাচেষ্টা মামলায় রোববার দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এদিন বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার ভিউজ বাংলাদেশকে বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই দ্রুত যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তাকে রিলিজ করা হয়েছে।


এর আগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গত ৭ এপ্রিল ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হওয়া ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয়পক্ষের শুনানি শেষে ওই আদেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, রোববার শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে জামিন চেয়ে শুনানি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ এলাকায় সংঘটিত সংঘাত ও সহিংসতার ঘটনায় এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আজ সেই মামলাতেই তিনি জামিন পেয়ে কারামুক্ত হলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ