Views Bangladesh Logo

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে তা মঞ্জুর করেন। মামলার এজাহারে আইভীকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, এদিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের দিন ধার্য ছিল। আদালতে তাঁর পক্ষে পুনর্জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। তবে মামলার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে আদালতের সিদ্ধান্তের বিস্তারিত জানা যায়নি।

মামলার এজাহার অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ হত্যা মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ বলতে শোনা যায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ