Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৮৯৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন রয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, খুলনা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ