Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ১৮৫ জন এবং নিশ্চিত হাম রোগী হিসেবে ৮৫ জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭০ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৯৬৬ জনের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ