Views Bangladesh Logo

জামিন পেলেন বহিষ্কৃত জামায়াত নেতা এমপি গাজী নজরুল

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলাটি করেন সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।

মামলার এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, সংসদ সদস্যের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তিনি জড়িত—এমন সন্দেহে তাঁকে মারধর করা হয়েছে। ওবায়দুর রহমান নিজেকে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত নারীর মামা বলেও জানা গেছে।

মামলায় গাজী নজরুল ইসলাম ছাড়াও তাঁর চার সহযোগীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

হাইকোর্টের আদেশের ফলে মামলাটিতে গ্রেপ্তার এড়াতে গাজী নজরুল ইসলাম আট সপ্তাহের আগাম জামিন পেলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ