বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির
আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২ মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
শনিবার (১৬ মে) রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে