Views Bangladesh Logo

এখন অনলাইন সাংবাদিকতার যুগ, তথ্যের প্রধান মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম: সেতুমন্ত্রী

ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, মানুষের তথ্য জানা, দেখা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম এখন অনলাইন সাংবাদিকতা। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্ম এই মাধ্যমকে সবচেয়ে বেশি গ্রহণ করেছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এখন মানুষ অনলাইন সাংবাদিকতাই বেশি উপভোগ করছে। এখান থেকেই তারা সংবাদ জানছে, দেখছে এবং নানা বিষয়ে যুক্ত থাকছে। এখন অনলাইন গণমাধ্যমের সময়। সময়ের চাহিদাকে আপনারা ধারণ করতে পেরেছেন। এটি যেমন আপনাদের সৌভাগ্য, তেমনি দক্ষতা ও যোগ্যতারও স্বীকৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, আমি প্রায়ই বলি, আমি ম্যাস কমিউনিকেশনের ছাত্র। দুর্ভাগ্যবশত সাংবাদিকতা করার সুযোগ হয়নি, রাজনীতিতে চলে এসেছি। তবে সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতা সত্যিই অনন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল এবং টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফান।

এ সময় দেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল বিভাগের সম্পাদক, নির্বাহী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহসভাপতি নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, সহসভাপতি জাগো নিউজের এডিটর কেএম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল) ও দৈনিক আগামীর সময়ের অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, অর্থসম্পাদক স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান, কার্যনির্বাহী সদস্য বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মনসুরা চামেলী।

আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিএনই মীর মাসরুর জামান, দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল মো. মোস্তাফিজুর রহমান এবং হেড অব অনলাইন একরামুল হক বিপ্লব, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান এবং মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল এইচএম নাহিয়ান, এখন টিভির ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন,

এছাড়াও অনুষ্ঠানে বাংলা নিউজ ২৪-এর হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, টাইমস টুডের এডিটর মাসুম খান এবং হেড অব ডিজিটাল একেএম ইমরানুল হক, দৈনিক মানবকণ্ঠের হেড অব অনলাইন মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের নিউজ এডিটর (মাল্টিমিডিয়া) খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের অনলাইন ও ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, অগ্রদূতের এক্সিকিউটিভ এডিটর হাসনাত কাদির ইসলাম, সময়ের আলোর সাঈদ রহমান, আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা প্রদান করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ