Views Bangladesh Logo

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইত্তেফাকের মো. দিদারুল আলম সভাপতি এবং ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না এ কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালবেলার হেড অব নিউজ কবির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এজাজুল হক মুকুল।

এছাড়া কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডিনিউজের স্টাফ রিপোর্টার ইমরান নাফিজ এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন—চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, চ্যানেল আগামীর সময়ের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।

এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ