Views Bangladesh Logo

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবেদনটির পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে সিআইডি গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ