Views Bangladesh Logo

অবকাশ শেষে আজ থেকে হাইকোর্টে ৫৭ বেঞ্চে বিচারকাজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ রোববার (২৫ অক্টোবর) থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে।

প্রধান বিচারপতির স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন গঠিত বেঞ্চগুলোর মধ্যে ১৯টি একক বিচারপতির এবং ৩৮টি দুই সদস্যের (ডিভিশন) বেঞ্চ। প্রতিটি বেঞ্চের জন্য আলাদা এখতিয়ার নির্ধারণ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ওই দীর্ঘ ছুটির সময়েও জরুরি মামলার শুনানির জন্য নির্দিষ্ট অবকাশকালীন বেঞ্চগুলোতে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ