Views Bangladesh Logo

ববনানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু নিহত

রাজধানীর বনানী সৈনিক ক্লাব সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো হাফহাতা গেঞ্জি।


শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিনথিয়া আক্তার সুমাইয়া ও তার সঙ্গে থাকা অন্যরা জানান, বিকেলে সৈনিক ক্লাব এলাকায় কমলাপুরগামী একটি ট্রেনের ছাদ থেকে শিশুটি নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সে রেললাইনের পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ