তারকাদের উপস্থিতিতে গুলশানে ‘ন্যাচারালস বাই রাখি’-এর নতুন শো-রুম উদ্বোধন
দেশীয় প্রাকৃতিক হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ন্যাচারালস বাই রাখি’-এর নতুন শো-রুম চালু হয়েছে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায়। গতকাল ৬ ফেব্রুয়ারি, শুক্রবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, মডেল ইমতু রাতিশ এবং ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাখি সাহা ও ভিক্টর সাহা।
‘ন্যাচারালস বাই রাখি’ মূলত প্রাকৃতিক উপাদানভিত্তিক হেয়ার কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনে কাজ করছে। ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ডটি দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে পৌঁছে গেছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের প্রথম আউটলেট চালু রয়েছে।
প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব এগ্রো প্রজেক্ট, আধুনিক ফ্যাক্টরি এবং দক্ষ সায়েন্টিস্ট ও কেমিস্টদের সমন্বয়ে গঠিত গবেষণা দল। প্রতিটি উপাদান প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সব পণ্যই ল্যাব টেস্টেড, যা চুলের জন্য নিরাপদ ও কার্যকর সমাধান নিশ্চিত করে। এছাড়া ব্র্যান্ডটির সব পণ্য বিএসটিআই, ISO ও GMP সার্টিফায়েড।
‘ন্যাচারালস বাই রাখি’-এর পণ্যের তালিকায় রয়েছে ন্যাচারাল হেয়ার অয়েল, হেয়ার নিউট্রিশন সিরাম, হেয়ার স্পা প্যাক, মেহেদী মিক্স, অনিমিক্স অনিয়ন শ্যাম্পু এবং সিল্ক ড্রপ হেয়ার সিরাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সব পণ্যই শতভাগ অথেনটিক এবং নিজস্ব ব্র্যান্ডের আওতায় তৈরি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ‘ন্যাচারালস বাই রাখি’-এর উদ্যোগকে স্বাগত জানান এবং দেশীয় প্রাকৃতিক পণ্যের প্রতি গ্রাহকদের আস্থা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন এই শো-রুমের মাধ্যমে গ্রাহকদের কাছে সরাসরি মানসম্মত প্রাকৃতিক হেয়ার কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে