দেশের বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্টে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন
বাংলাদেশের তরুণদের স্মার্টফোনে তুলে ধরে প্রতিদিনের অসংখ্য মুহূর্ত এবার জায়গা করে নিয়েছে অপো ফটোগ্রাফি প্রতিযোগিতায়। এবারের ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে-তে অপো এই সৃজনশীলতাকে উদযাপন করছে। ‘এভরি ফটো টেলস আ স্টোরি’ শীর্ষক অপো রেনো১৫ সিরিজ ফাইভজি প্রেজেন্টস অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬, গ্র্যান্ড ফাইনালে পৌঁছেছে; আর সারাদেশ থেকে এতে রেকর্ড পরিমাণ ২৩ হাজারেরও বেশি সাবমিশন এসেছে।