Views Bangladesh Logo

ঢাকায় দিয়ামনি ই কমিউনিকেশনের দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’

Press Release

প্রেস রিলিজ

দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে ঢাকায় দুই শতাধিক উদ্যোক্তাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’। আয়োজনটি ছিল মতবিনিময়, প্রশিক্ষণ এবং অংশগ্রহণকারীদের সনদ প্রদানকে কেন্দ্র করে এক জমকালো উদ্যোগ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় মগবাজারের একটি রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০০ উদ্যোক্তা অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয় এবং ‘দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয় নির্বাচিতদের।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং হিরা সরকার ও মো. নুরউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। প্রধান আলোচক ছিলেন সংগীতশিল্পী ও চলচ্চিত্র পরিচালক এস ডি রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার কমান্ডার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু, ‘হাল ছেড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন এবং বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু।

কর্মশালায় উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা, ব্যবসা পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, দেশের অনেক শিক্ষিত তরুণ সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের অভাবে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে পারছেন না। এই উদ্যোগ তাদের দক্ষ করে তুলতে সহায়ক হবে।

চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী তরুণদের জন্য এমন প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনটি ইতোমধ্যে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে ৬৪ জেলায় এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজনকে ‘দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। এদের মধ্যে ছিলেন সংবাদ উপস্থাপক, সাংবাদিক, ইনফ্লুয়েন্সার ও নারী উদ্যোক্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ