বিজ্ঞান ও প্রযুক্তি
আইসিটি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে এমটব নেতাদের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) নেতারা।
শিশু–কিশোরদের ইনস্টাগ্রাম আসক্তি: আদালতে কঠিন জেরায় মার্ক জাকারবার্গ
শিশু–কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে আসক্ত করা এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে দায়ের করা এক মামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে কঠিন জেরার মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ।
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে
২০২৬ সালের প্রথম মহাজাগতিক ঘটনা হিসেবে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংঘটিত হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিরল এই দৃশ্য দেখার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানমনস্ক ও সাধারণ মানুষের মাঝে প্রবল আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না।
ই-বর্জ্য আমদানি নিষিদ্ধ করল মালয়েশিয়া
ইলেকট্রনিক বর্জ্য বা ই–বর্জ্য আমদানির ওপর তাৎক্ষণিক ও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। দেশটির সরকার স্পষ্টভাবে জানিয়েছে, মালয়েশিয়াকে আর বিশ্বের বর্জ্যের ‘ভাগাড়ে’ পরিণত হতে দেওয়া হবে না।
১৪৯ মিলিয়ন ফেসবুক-জিমেইল অ্যাকাউন্টের লগইন তথ্য ফাঁস
বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফেসবুক ও জিমেইলসহ ১৪৯ মিলিয়নের বেশি অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ড একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এতে লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে।
কীভাবে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়, উদ্ধারে কত সময় লাগে
অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সবচেয়ে প্রচলিত কৌশল হলো ফিশিং। এতে হ্যাকাররা ব্যবহারকারীকে লোভনীয় কোনো ভুয়া লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে এবং সেখান থেকেই লগইন তথ্য হাতিয়ে নেয়। তাই হঠাৎ অ্যাকাউন্ট বেহাত হলে আগে খেয়াল করা জরুরি—সম্প্রতি কোনো সন্দেহজনক বা আকর্ষণীয় লিংকে ক্লিক করা হয়েছিল কি না।
সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ী প্রাইমসিংক সল্যুশন্স
ঢাকায় আয়োজিত সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার গুলশানের ইএমকে সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রাইমসিংক সল্যুশন্স বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
নজিরবিহীন মামলার মুখে ফেসবুক, ইউটিউব ও টিকটক
শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে মানসিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক মামলার মুখে পড়েছে ফেসবুক, ইউটিউব ও টিকটক। এসব প্ল্যাটফর্মের মূল প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্সের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আদালতে মামলাটি চলছে।
ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার বছর আগের গুহাচিত্রের সন্ধান
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি চুনাপাথরের গুহা থেকে প্রায় ৬৮ হাজার বছর পুরনো একটি মানব হাতের ছাপ (হ্যান্ড স্টেনসিল) আবিষ্কৃত হয়েছে, যা মানব সভ্যতার ইতিহাস নিয়ে প্রচলিত ধারণা পাল্টে দিতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে—মানবজাতির প্রতীকী চিন্তা ও সৃজনশীল সংস্কৃতির সূচনা ইউরোপে নয়, আরও অনেক আগেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘটে থাকতে পারে।
মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ উপগ্রহ
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'র একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট [উপগ্রহ] এবং বেশ কয়েকটি বাণিজ্যিক পেলোডসহ উৎক্ষেপিত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এরপর ১৬টি উপগ্রহ নিয়ে কক্ষপথে পৌঁছানোর আগেই নির্ধারিত পথ থেকে ছিটকে পড়ে পিএসএলভি রকেটটি। এর ফলে ২০২৬ সালের প্রথম মিশনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ল ভারতের মহাকাশ সংস্থা।
