বিজ্ঞপ্তি
নটর ডেম কলেজে অলীন বাসারের ‘আয়নার ওপাশে’ উপন্যাসের মোড়ক উন্মোচন
রাজধানীর নটর ডেম কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অলীন বাসারের নতুন উপন্যাস ‘আয়নার ওপাশে’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষক, সহপাঠী ও অতিথিদের উপস্থিতিতে আয়োজন করা হয় এক আনন্দঘন প্রকাশনা অনুষ্ঠান।
শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লীড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রম জোরদার করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
বাংলাদেশে যাত্রা শুরু করল ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়।
অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবি তরুণদের
তরুণদের আত্মত্যাগ ও যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের নবযাত্রা সূচিত হয়েছে। অথচ তামাকের মরণছোবলে আজ প্রতিনিয়ত তরুণরাই সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকির মুখোমুখি হচ্ছে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে তাই নবগঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে রূপান্তরের জোর দাবি জানিয়েছে তরুণরা।
অধ্যাদেশ অনুমোদন শুধু কাগজে নয়, আইন হিসেবে রূপান্তর জরুরি
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন একটি বড় অর্জন হলেও, প্রকৃত চ্যালেঞ্জ হলো সেটিকে সংসদে পাস করে আইনে রূপান্তর করা এবং বাস্তবে কার্যকরভাবে প্রয়োগ নিশ্চিত করা—এমন মত দিয়েছেন স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজন। তারা বলেন, এই অধ্যাদেশ যেন কাগজেই সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব জীবনে জনস্বাস্থ্যের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে, সেটাই এখন সবচেয়ে জরুরি।
পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় রাজশাহী ছড়া সংসদ পদক পেলেন পারভেজ বাবুল
পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী ছড়া সংসদ পদক পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও গবেষক পারভেজ বাবুল।
মুশফিক, তাসকিনের নামে পারফিউম আনছে পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ড
বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের নামে তৈরি দুটি পারফিউমের উদ্বোধন হতে যাচ্ছে। ‘মিস্টার ফিফটিন’ এবং ‘স্ট্রাইক’ নামের এই দুটি পারফিউম বাজারে আনছে পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জে ডট পরিবার।
‘ঢাকায় ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে ১০ লক্ষাধিক ভবন ধ্বস, দুই-তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে’
ঢাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হলে ১০ লক্ষাধিক ভবন ধ্বসে পড়তে পারে এবং শহরের মোট জনসংখ্যার প্রায় তিন ভাগের দুই ভাগ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে—এমন ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভূমিকম্প প্রাকৃতিক হলেও এর ক্ষয়ক্ষতি ও মৃত্যুর বড় কারণ মানবসৃষ্ট, আর এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখনো চরমভাবে অপ্রস্তুত।
এইচআরপিবি’র সংযুক্ত আরব আমিরাত শাখা কমিটি গঠিত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের এক সভায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর শাখা কমিটি গঠিত হয়েছে।
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ অনুমোদন পাওয়ায় নারী মৈত্রীর অভিনন্দন
জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে নারী মৈত্রী। উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদনের প্রেক্ষিতে নারী মৈত্রী মাদার্স ফোরাম এগেইনস্ট টোব্যাকো, নারী মৈত্রী টিচার্স ফোরাম এগেইনস্ট টোব্যাকো ও নারী মৈত্রী ইয়ূথ ফোরাম এগেইনস্ট টোব্যাকো এর পক্ষ থেকে যৌথভাবে এই প্রতিক্রিয়া জানানো হয়।
