রাজধানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, হেলপার নিহত
মহাখালী আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে বাসটি উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও দুই যাত্রী।
শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে সময় বনানী থানাধীন মহাখালী আমতলী থেকে ১০০ গজ দূরে এ ঘটনাটি ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম (৩৫) ভাটি বাংলা পরিবহনের বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রনির (২৫) ও মো. ফিরোজ (৪০) নামের দুই যাত্রী।
তেজগাঁও ফায়ার স্টেশনেরকর্মী মোস্তফা কামাল বলেন, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ভাটি বাংলা পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫৯৪৪১ নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী আমতলী এলাকায় আয়ারল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে হেল্পার ও যাত্রীসহ ৩ আহত হয়। পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপার রফিকুল ইসলামকে সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে