আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সারাদেশে আবারও ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এই মৃদু ভূকম্পনটি অনুভূত হয়।
ইএমএসসি বা ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এরফলে সিলেট, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কিছু কিছু এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে পুরো দেশ কেঁপে ওঠে। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানে।

মতামত দিন