Views Bangladesh Logo
author image

ঋক ভট্টাচার্য্য

  • কবি, লেখক ও সমাজচিন্তক

  • থেকে

ঋক ভট্টাচার্য্য, বাংলা-ইংরেজি-ফরাসি ত্রিভাষিক কবি, লেখক ও সমাজচিন্তক। সাহিত্য ও বিজ্ঞান অধ্যয়ন করেছেন মন্ট্রিয়লের মার্সলিন কলেজে। পদার্থবিদ্যা অধ্যয়ন করেছেন কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ে। পেশায় সরকারি কর্মচারী, শিল্পী, প্রামাণ্যচিত্রকার ও উদ্যোক্তা। ঋকের প্রথম ত্রিভাষিক কাব্যগ্রন্থ: ‘সুখকর মায়াভ্রম’ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের একুশে বইমেলায়।
বসিলা পাসপোর্ট অফিসে পদে পদে হয়রানি, দালালেই মুক্তি
বসিলা পাসপোর্ট অফিসে পদে পদে হয়রানি, দালালেই মুক্তি

বসিলা পাসপোর্ট অফিসে পদে পদে হয়রানি, দালালেই মুক্তি

‘তো আপনি এক কাজ করেন। লঞ্চের একটা টিকিট কাটেন। ওইডায় চইড়া চাঁদপুর যান। আর গিয়া কাগজপত্তর নিয়া আসেন। এখন যান এখান থেকে!’ বাঁকা হাসিটি হেসে খানিকটা বসিলা পাসপোর্ট অফিসে কর্মরত একজন সরকারি কর্মচারী জনৈক সেবাপ্রার্থীকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যের স্বরে কথাটা বললেন এবং কাচের দেয়ালের অন্য পাশ থেকে হাত নেড়ে ‘দুর দুর’ করে চলে যাওয়ার জন্য ইশারা করলেন। কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে হতাশাগ্রস্ত ব্যক্তিটি চলে গেলেন, হয়তোবা চাঁদপুরের লঞ্চ ধরার জন্যই; কিন্তু হতাশা আর হয়রানির ছাপ কেবল তার চেহারার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ছিল কাগজপত্র হাতে নিয়ে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থাকা আরও গোটা পঞ্চাশেক নাগরিকের ঘর্মাক্ত মুখমণ্ডলে। বসিলা পাসপোর্ট অফিসের এই চিত্রটি যদি পাঠকের কাছে স্বাভাবিক মনে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে, সমস্যা আরও গভীরে।