Views Bangladesh Logo

মিরপুরের মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি জানান যে, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন এবং আদালতের মুখোমুখি হবেন। সেই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, ছাত্র আন্দোলনের ঘটনাপ্রবাহে ঢাকা ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেছিলেন। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন বহাল রাখার আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে ব্যারিস্টার সুমনের জামিন বহাল রইলো এবং আইনি প্রক্রিয়াটি এখন দ্রুত নিষ্পত্তির পথে এগিয়ে যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ