হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, ৬ জনই ঢাকা বিভাগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৪ জনের মধ্যে হাম উপসর্গ দেখা গেছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।
হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।
এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এ সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।
মতামত দিন