২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৪০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ২৩২ জন। এ ছাড়া ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯১ হাজার ৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ২৩ হাজার ৫৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মতামত দিন