Views Bangladesh Logo

উদ্বোধনী সংখ্যা ২ : আমরাই পারি

ঘটনা বহুল বছর পার করলো দেশের আইন ও বিচারাঙ্গন

লতি ২০২৩ সাল দেশের আইন ও বিচার বিভাগের জন্য ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ঘটনাবহুল। তাই বছর জুড়ে এই অঙ্গনের প্রতি দৃষ্টি ছিলো দেশের মানুষের।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর চারটি ধারা জামিন অযোগ্য রেখে জাতীয় সংসদে পাস হয়েছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন এতে প্রতিস্থাপন করা হয়েছে। যেখানে ৮টি জামিন অযোগ্য ধারা জামিন যোগ্য করা হয়েছে। নতুন আইনে দুটি ধারা কমিয়ে করা হয়েছে ৬০টি। বিল অনুযায়ী, পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা কোনো পরোয়ানা ছাড়াই কাউকে তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে মিথ্যা মামলা হলে তা অপরাধ হিসেবে গণ্য করে শাস্তিরও বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য করা হয়েছে চারটি ধারা। এগুলো হলো- কম্পিউটারের প্রধান তথ্য পরিকাঠামোতে অনুপ্রবেশ, কম্পিউটার সিস্টেমের ক্ষতি, সাইবার সন্ত্রাসী কার্যকলাপ এবং হ্যাকিং সম্পর্কিত অপরাধের সঙ্গে সম্পর্কিত। ইতিমধ্যে দায়েরকৃত মামলাগুলো বিদ্যমান আইন—ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে চলবে। কারণ প্রস্তাবিত আইনে একটি বিধান যুক্ত করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন-২০২৩-এর খসড়ায় ১৭ থেকে ৩৩ ধারায় অপরাধ এবং শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মামলার ১৩ আসামির প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম গত ৮ অক্টোবর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দুর্নীতির কোনো মামলায় এবারই প্রথম পি কে হালদারের সাজার রায় এলো।

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাত জঙ্গির সাজা কমিয়ে গত ৩০ অক্টোবর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেছেন, ‘নতুন রায়ে 'আমুত্যু কারাদণ্ড' বলতে বোঝানো হয়েছে যে, আসামিরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা কারাভোগ করবে।’ আমৃত্যু কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন - জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে রাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মামুনুর রশিদ রিপন এবং শরিফুল ইসলাম খালিদ। দণ্ডপ্রাপ্ত আসমিদের সবাই এখন কারাগারে রয়েছে, বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, আপিল বিভাগ থেকে আগাম জামিনের বিষয়ে যে গাইড লাইন দেওয়া হয়েছে, হাইকোর্ট বিভাগ সেটা পুরোপুরি অনুসরণ করছেন না, এটা দুর্ভাগ্যজনক। নিপুণ রায়ের আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির সময় গত ১২ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ এ মন্তব্য করেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম নিপুণ রায়ের মামলার নথি দেখে বলেন, জামিন যোগ্য ধারায় মামলা যদি হাইকোর্টে জামিন চান, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার তো প্রয়োজন নেই। এসব মামলায় তো ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারেন। এটা ভেরি আনফরচুনেটলি হাইকোর্ট আগাম জামিন নিয়ে আপিল বিভাগের গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করছেন না।

বহুল আলোচিত বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ ছয়জন বিচারপতি শুনতে পারবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। গত ২৩ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত ৩০ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামসহ তিন বিচারপতির ট্রাইব্যুনাল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
গত ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। ওই দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২৩তম প্রধান বিচারপতি ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। তাঁর মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হয়। তাঁর স্থলাভিষিক্ত হলেন বিচারপতি ওবায়দুল হাসান।
রাজনৈতিক মামলায় চলতি বছরে নভেম্বর মাস পর্যন্ত ঢাকার আদালতে ৪৪ মামলায় বিএনপির ৪৭৩ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গত এক বছরে ২৯টি মামলায় ৩০৪ জন নেতাকর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা গেছে।

চলতি বছর দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান গত ২ আগস্ট এই রায় দেন। রায়ে তারেক রহমানকে ৩ কোটি টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ও জোবাইদা রহমানকে ৪৫ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ সর্বশেষ গত ১৯ ডিসেম্বর আবার পিছিয়েছে। এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০৪ বার পেছাল। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের ধার্য দিন ছিল ওই দিন। কিন্তু র্যাবের পক্ষ থেকে সেদিনও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন আগামী ২৩ জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন।

কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিং মলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি গত ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই প্রথম ৯ মাসের কোনো শিশুর রিটের বিপরীতে এমন রায় দেওয়া হয়।

এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব ফরম পূরণে সন্তানের অভিভাবক হিসেবে মাকেও স্বীকৃতি দিয়ে গত ২৪ জানুয়ারি ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায়ে বলেছেন, পিতৃপরিচয়হীন সন্তান, যৌনকর্মীদের সন্তান যাদের বাবার পরিচয় নেই তারা শুধু মায়ের নাম দিয়েই ফরম পূরণ করতে পারবেন। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। শুধু বাবার নাম না থাকলে একজন শিশু ফরম পূরন করতে পারবে না, পাসপোর্ট পাবে না এটা ঠিক না। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে সমতার কারণে বাবা অথবা মায়ের পরিচয় থাকলেই যেকোনো ফরম পূরণ বা রেজিস্ট্রেশন পূরণ করার অধিকার পাবে।

২০২৩ সালে বছর জুড়ে প্রায়ই সুপ্রিম কোর্ট প্রঙ্গনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুড় করা হয়েছে সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সম্পাদকের কক্ষ। থানায় হয়েছে মামলা। ঘটেছে বিএনপি সমর্থিত আইনজীবীদের পুলিশের পিটুনির ঘটনা।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নিয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। বঙ্গভবনে ওই দিন নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ৭৩ বছর বয়সী মি. সাহাবুদ্দিন। এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইতিহাসে প্রথম চলতি বছর ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিনে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগ ১৪৯টি রায় ও আদেশ বাংলায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আপিল বিভাগের চেম্বার জজ এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। পাশপাশি তিনি বলেছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিয়ে যাবেন। আর হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন বেঞ্চ একটি করে রায় এবং বিচারপ

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ