Views Bangladesh Logo

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে।

সম্প্রতি একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান—কাউকেই ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থাকত না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, অনেক রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমান এত ছোট নন; তিনি মুক্তিযুদ্ধের এক প্রবাদপুরুষ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। নিজের উদ্যোগে তখন তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরিস্থিতি বা ক্ষমতা ছিল না।

কাদের সিদ্দিকী আরও বলেন, জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, তেমনি হাজার বছরেও শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া যাবে না।

এ সময় তিনি বাংলাদেশের রাজনীতির আরও কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং শামসুল হকের মতো ব্যক্তিত্বদেরও ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ