প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ে ‘ঢোকার চেষ্টার’ অভিযোগে যুবক রিমান্ডে
ফার্মগেটে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বলয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক মোটরসাইকেল আরোহীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক।
এর আগে তেজগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুর রহমান অভিযুক্ত মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পর গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন