Views Bangladesh Logo

যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ কাল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে শহীদ মিনার থেকে র‌্যালি বের হয়ে শাহবাগে গিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭৬ সালের ২৮ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, কাজ, জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটি ভূমিকা রেখে আসছে।

৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকেরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টার, ক্যামেরাপারসন ও ফটোগ্রাফারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ