Views Bangladesh Logo

শাহবাগ মেট্রো স্টেশনে নকল আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে নকল আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোহেল চৌধুরী জানান, স্টেশনে যাত্রীদের নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি বস্তু পাওয়া যায়। পরে সেটি জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি দেখতে আগ্নেয়াস্ত্রের মতো হলেও সেটি নকল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তিনি মতিঝিলে যাওয়ার উদ্দেশ্যে শাহবাগ মেট্রো স্টেশনে এসেছিলেন।

আটক যুবক যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে এমআরটি পুলিশ জানিয়েছে।

মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ