ধানমণ্ডিতে বহুতল ভবন থেকে পড়ে যুবক নিহত
রাজধানীর ধানমণ্ডিতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডির ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার দুটি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গায় কংক্রিটের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ রাজিব হোসেন জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আল-মোকাব্বর ১১তলা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হচ্ছে। নিহত যুবক তার বাবার একটি বিদ্যালয় দেখাশোনা করতেন বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে