Views Bangladesh Logo

রাজধানীতে কীটনাশক পানে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় কীটনাশক পান করে নাঈম (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাত ১২টার দিকে সনাতনগড় এলাকার মধুবাজারে রানা বেকারির পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাতে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার রাতে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে নিজ কক্ষে কীটনাশক পান করেন তিনি।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ